মণিরামপুরের মুক্তেশ্বরী নদীর শ্মশান ঘাট থেকে সোমবার রাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম রাজিচ উদ্দীন (৪২)।
মণিরামপুর থানা পুলিশ জানায়, লাশের মাথায় তিনটি ধারালো অস্ত্রের আঘাত ছিলো। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ধারণা দুই-তিনদিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়েছে। তিনি যশোর আবু তাহের সড়কের নিরিবিলি পাড়ার আমিন উদ্দীনের ছেলে। পেশায় রঙ মিস্ত্রি। এ ব্যাপারে মণিরামপুর থানায় এজাহার হয়েছে।
