রাজধানীর দারুস সালাম এলাকা থেকে ইয়াবা ডিলার ভু্ট্টুসহ ১০ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার ও দুইটি প্রাইভেটকার জব্দ করা হয়।
মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশে উপ কমিশনার (গণমাধ্যম) মারুফ হোসেন সরদার জানান, গত রাতে দারুসসালাম এলাকা থেকে ওই দশজনকে আটক করা হয়। আটকদের মধ্যে ভুট্টো নামে একজন রয়েছে, সে ইয়াবার ডিলার। বাকিরা তার সহযোগী।
