পাঁচবিবিতে ১৫ কেজি বিস্ফোরক পাউডার উদ্ধার

আপডেট : ০১ মার্চ ২০১৬, ১৩:২২
 
জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাস থেকে ১৫ কেজি বিস্ফোরক পাউডার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার রাতে উপজেলার আটাপাড়া সীমান্তের বিজিবি ক্যাম্প এলাকা থেকে এগুরো উদ্ধার করা হয়।
 
জয়পুরহাট ৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল খবির জানান, রাতে হিলি-জয়পুরহাটগামী এবি নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালানো হয়। সেসময় বাসের পিছনের সিটের নিচে প্লাস্টিকের বালতিতে দুইটি পলিথিনে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি সালফার জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে।
 
সালফার জাতীয় দ্রব্য উচ্চ বিস্ফোরক তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে বলে বিজিবি সূত্র জানায়।