আশুলিয়ায় ঝুটের গুদামে আগুন

আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৩:১৪
সাভারের আশুলিয়ার জামগড়া সরকার মার্কেট এলাকার ভাগবাড়িতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে বলে জানা গেছে। বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। 
 
IMG0
 
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আবদুল হামিদ জানান, সকালে হঠাৎ ঝুটের গুদামে ধোয়া দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে সাভার ও ধামরাই থেকে আরও দুটি ইউনিট সেখানে এসেছে।
 
IMG1
 
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।