ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর মিলগেট এলাকায় গাড়ি চাপায় অজ্ঞাত এক ব্যক্তি (৩০) নিহত হয়েছেন। বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
টঙ্গী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জোবায়ের মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি গাড়ি ওই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি।
