ফেনী ফুলগাজী উপজেলা চেয়ারম্যানকে বহিস্কারের সুপারিশ, ভোট বাতিল

আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৫:৫১
 
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রভাব বিস্তারের অভিযোগে ফেনী ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যানকে বহিস্কারের সুপারিশ করেছেন নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ফুলগাজীর সব ইউপি নির্বাচনের ভোট বাতিল ঘোষণা করেছে ইসি।
 
অন্যদিকে দ্বিতীয় ধাপে ভোট গ্রহনের জন্য ফেনীর পরশুরাম উপজেলায় ইউপি নির্বাচনের মোনোনয়ন পত্র দাখিলের সময় ২ মার্চের পরবর্তে ৩ মার্চ পর্যন্ত বাড়ানোর কাথা জানিয়েছে ইসি। আজ দুপুরে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে।