পঞ্চগড়ে ট্রাক্টর (মাহেন্দ্র) উল্টে আসাদুর রহমান (১৮) নামে যুবক নিহত হয়েছেন।
বুধবার জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের মূহুরীজোত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আসাদুর রহমান সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বিরাজোত এলাকার আফিজউদ্দীনের ছেলে।
সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক প্রধান জানান, আসাদুর সাড়ে নয়মাইল এলাকায় জমি -চাষ করার জন্য ট্রাক্টর নিয়ে যাচ্ছিলেন। এ সময় মূহুরীজোত এলাকায় রাস্তার মোড় ঘুরাতে গিয়ে পুকুরে ট্রাক্টরটি উল্টে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
