এক সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বন্দরে ‘মিথ্যা ঘোষণায়’আনা ২৮৮ কার্টন সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
বন্দরের ইয়ার্ডে রাখা একটি কনটেইনার থেকে বুধবার সকালে ‘মন্ড’ও ‘ইজি’ ব্র্যান্ডের এসব সিগারেট জব্দ করা হয় বলে অধিদপ্তরের উপ-পরিচালক জাকির হোসেন জানান।
তিনি বলেন, আশুলিয়ার জেনেটিক ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠান বন্ডের আওতায় সুতা আমদানির ঘোষণা দিয়ে এসব সিগারেট নিয়ে আসে। গত সপ্তাহে একইভাবে আনা ৪৭০ কার্টন বেনসন অ্যান্ড হেজেস সিগারেট জব্দ করেছিল র্যাব। ওই ঘটনায় শুক্রবার চারজনকে কারাগারে পাঠায় আদালত।
