সৈয়দপুরে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৮:২০
নীলফামারীর সৈয়দপুর বাইপাস সড়কে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় বুধবার (২ মার্চ) বিকেলে সরলা (৭৬) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। তার বাড়ি উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বোড়াগাড়ি এলাকায়। নিহত সরলার স্বামীর নাম মৃত মতি রায় বলে জানা গেছে।
 
সৈয়দপুর বাইপাস সড়কের আরডিআরএস সংস্থার মোড়ে রাস্তা পারাপারের সময় দিনাজপুরগামী একটি দ্রুতগামী বাস তাকে ধাক্কা দিয়ে চলে যায়। দুর্ঘটনার পরই তাকে সৈয়দপুর ১শ শয্যা হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।