চট্টগ্রামে স্ত্রী-খালুশ্বশুর হত্যার ঘটনায় মামলা

আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৮:২৭
চট্টগ্রাম নগরীর এয়াকুব নগর এলাকায় জোড়া খুনের ঘটনায় মামলা করেছে নিহতের পরিবার।
 
বুধবার দুপুরে কোতয়ালি থানায় নিহত আসমা বেগমের বড় ভাই মো. জুবায়ের বাদী হয়ে এ মামলা করেন বলে জানিয়েছেন থানার এসআই শম্পা হাজারী।
 
তিনি বলেন, মামলায় আসমার স্বামী রফিকুল ইসলাম ওরফে হৃদয়কে (২২) আসামি করা হয়েছে।
 
নগরীর কোতয়ালি থানাধীন এয়াকুব নগর এলাকায় মঙ্গলবার রাতে হৃদয় পরকীয়া জড়িত সন্দেহে তার স্ত্রী আসমা বেগমকে (২০) গলাটিপে ও খালুশ্বশুর মাকসুদুর রহমানকে ছুরিকাঘাত করে হত্যা করে।
 
কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দিন বলেন, হত্যাকাণ্ডের পর থেকে হৃদয় পলাতক আছে। তাকে ধরতে অভিযান চালানো হচ্ছে।