১৩ দিন চিকিৎসার পর মারা গেলেন আহত জাফর আলী

আপডেট : ০২ মার্চ ২০১৬, ২২:০২
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়নের শিলপুর গ্রামে আহত বৃদ্ধ জাফর আলী (৬০) বুধবার বিকালে মৃত্যুবরণ করেছেন। আহত হওয়ার পর ১৩ দিন চিকিৎসাধীন ছিলেন তিনি।
 
জানা যায, গত ১৯ ফেব্রুয়ারি পাশের বাড়ির সাদেক হোসেনের লোকজন বিরোধপূর্ণ জমিতে গাছ লাগাতে গেলে জাফর আলী বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে সাদেকের লোকজন জাফর আলীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে মাথা ফাটিয়ে দেয়। এ ঘটনার কিছু সময় পর জাফর আলীর পুত্র রহমত আলীকেও পিটিয়ে হাত ভেঙ্গে দেয় তারা।
আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় বুধবার মারা যান জাফর আলী। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে ফুলপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
 
এ ব্যাপারে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহাম্মদ মোল্লা জানান, দু পক্ষের মধ্যে  দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলে আসছিল। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।