সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের সুরমা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহতের নাম আরিফ হোসেন। সে বাকেরগঞ্জের ভরপাশার মৃত্যু আশ্রাব আলী হাওলাদারের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।
বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, বিকেল ৪ টার দিকে চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠীর বাহিরচর সংলগ্ন সুরমা নদীতে যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ বিকেল সাড়ে ৪ টার দিকে লাশটি উদ্ধার করে।
মৃত ব্যক্তির প্যান্টের প্যাকেট থেকে তার জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। ওই পরিচয় পত্র সূত্রে তার নাম-পরিচয় জানা গেছে। এছাড়া নিহতের দুটি চোখ উঠানো ছিলো। লাশ উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধরনা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে।
