যশোরের শ্যামলাগাছি এলাকায় সোহাগ পরিবহনের বাসের সঙ্গে একটি লোকাল বাসের সংঘর্ষে অন্তত ১০ যাত্রী আহত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে যশোর-বেনাপোল সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে এ সড়কে যানজট সৃষ্টি হয়েছে।
সকাল পৌনে ১০টার দিকে নাভরণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান জানান, দুর্ঘটনা কবলিত বাস রাস্তায় পড়ে থাকায় যানবাহন চলাচল করতে পারছে না। ফলে যানজট সৃষ্টি হয়েছে। তারা যানজট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
