কঙ্গোতে সামরিক সহযোগিতা পুনর্বহাল করবে জাতিসংঘ

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১২:৫১
জাতিসংঘ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে শিগগিরই সামরিক সহযোগিতা পুনর্বহাল করবে। দেশটির পূর্বাঞ্চলে বিদ্রোহীদের মোকাবেলায় সেনাবাহিনীকে সাহায্য করতেই এটি করা হবে। বুধবার জাতিসংঘের এক সিনিয়র কর্মকর্তা একথা জানান।
 
জাতিসংঘের তালিকাভুক্ত মানবাধিকার লঙ্ঘন করা দুই জেনারেলকে অভিযান পরিচালনার দায়িত্ব দেয়ার প্রতিবাদে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ডিআর কঙ্গোতে জাতিসংঘের শান্তিরক্ষী মিশন তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আগামী কয়েকদিনের মধ্যে আমরা কঙ্গো সেনাবাহিনী এফএআরডিসিকে আবারো সব ধরনের সহযোগিতা দেবো। এক্ষেত্রে দু’টি বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে সামরিক অভিযানের বিষয়টিকে সবচেয়ে বেশী গুরুত্ব দেয়া হবে। এদের একটি উগান্ডার এডিএফ এবং অপর বিদ্রোহী গ্রুপ হচ্ছে ডেমোক্রেকিটক ফোর্সেস ফর দি লিবারেশন অব রুয়ান্ডা (এফডিএলআর)। এএফপি।