স্বরূপকাঠিতে ২ ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৩:৫৫
 
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলায় সুটিয়াকাঠি ও দৈহারী ইউনিয়ন থেকে দুইজন সাধারণ সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
 
তারা হলেন- সুটিয়াকাঠি ইউনিয়নের ২ নং ওয়ার্ডে বর্তমান সদস্য মো. ইদ্রিস আলী ও দৈহারী ইউনিয়নের  ৮ নং ওয়ার্ডে শংকর কুমার মণ্ডল।
 
উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ সরওয়ার হোসেন জানান, ঐ দুই ওয়ার্ডে ইদ্রিস আলী ও শংকর মণ্ডল একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করায় তারা বেসরকারিভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।