চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামের এক ভুট্টা ক্ষেত থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয় মেম্বর জানান, বহরী থেকে মাস্টার বাজার যাওয়ার রাস্তার পাশে ভুট্টা ক্ষেতে মৃত ব্যাক্তির লাশ পরে থাকতে দেখে পুলিশে খবর দেই। নিহতের পরণে লুঙ্গি ও হাফ হাতার গারো নীল রংঙের শার্ট রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ওসি মো: কুতুব উদ্দিন জানান, লাশটির দেহে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া হাত দুইটিও ভাঙা। প্রাথমিকভাবে ধারণা করছি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
