ভূঞাপুরে আওয়ামী লীগের একাধিক প্রার্থী

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৪:২৬
 
টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রত্যেকটিতে আওয়ামী লীগের একাধিক প্রার্থী এবং বিএনপি একক, দুইটিতে জামায়াত সমর্থিত ও একটিতে জাপা দলের প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্যে প্রার্থীর নিজ নিজ সমর্থকদের নিয়ে তাদের মনোনয়নপত্র রিটার্নির কর্মকর্তার কাছে জমা দেন।
 
ভূঞাপুর নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দাসী ইউপিতে আওয়ামী লীগের মনোনীত মীর শাহীন হোসেন আরজু, আওয়ামী লীগের বিদ্রোহী আমিনুল ইসলাম আমিন (বর্তমান চেয়ারম্যান), দুলাল হোসেন চকদার ও আবুল কালাম আজাদ। বিএনপির মোস্তাফিজুর রহমান বাবলু। অলোয়া ইউপিতে আওয়ামী লীগের মনোনীত নুরুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী ওয়াহেদুজ্জামান পলাশ, লিটন মিয়া, মর্ত্তুজ আলী ও রহিজ উদ্দিন আকন্দ (বর্তমান চেয়ারম্যান)। বিএনপির আরিফুল ইসলাম এবং জাতীয় পার্টি (এরশাদ) লিয়াকত আলী। নিকরাইল ইউপিতে আওয়ামী লীগের মনোনীত আব্দুল মতিন সরকার, বিদ্রোহী মো. মোতালেব সরকার। বিএনপির জাহাঙ্গীর হোসেন মন্ডল (বর্তমান চেয়ারম্যান) ও সাবেক টাঙ্গাইল জেলা ছাত্র শিবিরের সভাপতি শামীম আল মামুন চেয়ারমম্যান প্রার্থী হয়েছেন। ফলদা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত ছাইদুল ইসলাম তালুকদার ছানু (বর্তমান চেয়ারম্যান), বিদ্রোহী মফিদুল ইসলাম লিটন ও আকবর হোসেন। বিএনপির সেলিমুজ্জামান সেলু। অর্জুনা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত আইয়ূব আলী মোল্লা (বর্তমান চেয়ারম্যান), বিদ্রোহী সাইফুজ্জামান খান তুহিন, মো. শরিফুল্লাহ, আব্দুর রাজ্জাক। বিএনপির মো. নাসির উদ্দিন। স্বতন্ত্র মেহেদী হাসান খান। গাবসারা ইউপিতে আওয়ামী লীগের মনোনীত মনিরুজ্জামান মনির (বর্তমান চেয়ারম্যান), বিদ্রোহী আনোয়ার হোসেন তালুকদার জিন্নাহ ও শাহ আলম শাপলা। বিএনপি খন্দকার আক্তারুজ্জামান। জামায়াত সমর্থিত এসএম মনিরুজ্জামান। এছাড়া ৬টি ইউনিয়নে সংরক্ষিত মহিলা প্রার্থী ৬১ জন ও সাধারণ সদস্য ২০০ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।