আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গত বুধবার চেয়ারম্যান পদে একজন ও সাধারণ সদস্য পদে ১০ জন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। ঘোড়াঘাট উপজেলা ২নম্বর পালশা ইউনিয়ন বিএনপি ধানের শীষ মনোনীত চেয়ারম্যান পদে একেএম মনিরুজ্জামান সিদ্দিকী (মিঠু) তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
ফলে ২নম্বর পালশা ইউনিয়নে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কা নিয়ে কোনো চেয়ারম্যান প্রার্থী রইল না। সাধারণ সদস্য পদে বুলাকিপুর ইউপির ৮নম্বর ওয়ার্ডের আইয়ুব আলী, ৪নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তার বাবু, এমদাদুল হক, নওশাদ আলী, ৫নম্বর ওয়ার্ডের আনোয়ার হোসেন, পালশা ইউপির ৭নম্বর ওয়ার্ডের ময়নুল ইসলাম মন্টু, ৩নম্বর সিংড়া ইউপির ৫নম্বর ওয়ার্ডের রফিকুল ইসলাম, ৪নম্বর ঘোড়াঘাট ইউপির ৩নম্বর ওয়ার্ডের সুলতান মাহমুদ, ১নম্বর ওয়ার্ডের মনিরুল ইসলাম তাদের মনোনয়নপত্র গত বুধবার ঘোড়াঘাট উপজেলা নির্বাচন অফিসে গিয়ে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়।
বৃহস্পতিবার প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। এ পর্যন্ত ঘোড়াঘাট উপজেলার ৪টি ইউনিয়নে মোট চেয়ারম্যান প্রার্থী ২৩ জন, সাধারণ সদস্য প্রার্থী ১৫৮ জন ও সংরক্ষিত নারী আসনে ৫৮ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাঙ্গায় প্রবাসীর স্ত্রীর লাশ উদ্ধার
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের খাকান্দা গ্রামের সৌদি প্রবাসী বজলু তালুকদাররের স্ত্রী রিক্তা বেগমের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ভাঙ্গা হাসপাতালে নিহতের লাশ ফেলে পরিবারের লোকজন গা ঢাকা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
থানার উপ-পরিদর্শক শফিকুূল ইসলাম বলেন, 'হাসপাতালে লাশের খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে মর্গে পাঠাই। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তদন্ত করে পববর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।'
জানা গেছে, সৌদি প্রবাসী বজলু তালুকদার দীর্ঘদিন পর কয়েকদিন আগে দেশে ফিরেন। দাম্পত্য জীবনে তাদের এক ছেলে ও মেয়ে আছে। ঘটনার দিন উভয়ের কথা কাটা-কাটি হয়। পরবর্তীতে তাকে পরিবারের কেউ অসুস্থ অবস্থায় হাসপাতালে নিলে সেখানে তিনি মারা যান।
