কাঠালিয়ায় মোটরসাইকেল চাপায় নিহত ১

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৫:০২
ঝালকাঠির কাঠালিয়ার-বটতলা-কৈখালী সড়কের সিকদার বাড়ির সামনে রেন্ট-এ কার মোটরসাইকেল চাপায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার দিবাগত রাত এ ঘটনা ঘটে। নিহত পান্না উপজেলার দক্ষিণ অনইলবুনিয়া গ্রামের আব্দুল গনি সিকদারের ছেলে।
 
বুধবার বটতলা থেকে একটি রেন্টএকার মোটরসাইকেল যাত্রী নিয়ে কৈখালী যাওয়ার পথে সিকদার বাড়ির সামনে নিয়ন্ত্রণ হারিয়ে কৃষক পান্না মিয়া সিকদারকে (৫০) চাপা দেয়। এ সময় মোটরসাইকেল চালক ও ২ নারী যাত্রী আহত হন। পরে আহত পান্না মিয়াকে আমুয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 
 
পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত ২টায় তার মৃত্যু হয়। অন্য অহতদেরকে ভাণ্ডারিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।