চিকিৎসাধীন মুক্তিযোদ্ধা ও অভিনেতা ফরিদ আলীর পরিবারকে ২৫ লক্ষ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী নিজ অভিনেতার স্ত্রী মনোয়ারা বেগম ও পরিবারের সদস্যদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা , এই টাকা দিয়ে ফরিদ আলীর জন্য প্রয়োজনীয় ঔষধপত্র ও খাবার দাবার ক্রয় করার জন্য পরিবারের সদস্যদের নির্দেশ দেন।
উলেখ্য, দীর্ঘদিন ফরিদ আলী হৃদরোগ, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর পরিবার চিকিৎসার ব্যায়ভার বহন করতে অসামর্থ্য– পত্রিকা মাধ্যমে এই সংবাদ পাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসার ব্যায়ভার বহন করেন এবং চিকিৎসার জন্য হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি করান। বর্তমানে তিনি আগের থেকে অনেকটাই সুস্থ আছেন।
