নারীসহ ৯ ইউপি ওয়ার্ড সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ২০:৫৮
স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১৩ ইউনিয়নে এক নারীসহ ৮ ওয়ার্ড সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
 
তফসিল অনুযায়ী ২ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহার শেষে ৩ মার্চ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়। কিন্তু উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের ১টি সংরক্ষিত নারী সদস্য ওয়ার্ড ও ৮টি সাধারণ ওয়ার্ডে একক প্রার্থী হওয়ায় ওই প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়নি। 
 
তারা হলেন- সুলতাপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মাজেদা বেগম, একই ইউনিয়নের সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৮নং ওয়ার্ডে সুলতান আহমেদ, ৯নং ওয়ার্ডে মফিজুল ইসলাম, ফতেফাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডে আবুল কালাম, ৯নং ওয়ার্ডে আমির হোসেন, বরকামতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সহিদুল ইসলাম, ধামতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আবু তাহের, সুবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডে আব্দুল খালেক ভূইয়া, রসুলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আব্দুল কুদ্দুস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।
 
এব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মো. দেলোয়ার হোসেন তথ্য নিশ্চিত করে বলেন, তাদের প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় শুক্রবার তাদেরকে অফিসিয়াল ভাবে নির্বাচিত ঘোষণা করা হবে।