কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দিঘলকান্দি গ্রামের স্কুলছাত্র আলোচিত সবুজ (১৪) হত্যা মামলার রায়ে আদালত দুই ব্যক্তির ফাঁসির আদেশ দিয়েছে। দন্ডপ্রাপ্ত আসামীদের নাম রুবেল ও সুজন।
কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রেজা মোহাম্মদ আলমগীর আজ এ রায় ঘোষণা করেন। আদালতে আসামীরা এ হত্যার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য, ২০১১ সালের ৯ সেপ্টেম্বর দিঘলকান্দি এলাকার রুবেল (২১) ও সুজন (২০) পূর্ব শত্রুতার জের ধরে সবুজকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে। তার লাশ মিরপুর রেললাইনের পাশে রেখে দেয় তারা ।
এই ঘটনায় নিহতের চাচা মনিরুল ইসলাম (মন্টু মাষ্টার) বাদী হয়ে ২০১১ সালের ১০ সেপ্টেম্বর দৌলতপুর থানায় রুবেল ও সুজনসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের বিরুদ্ধে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।
