সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আমিনুল হকের জীবন সংকটাপন্ন। তিনি ক্যান্সারে আক্রান্ত। এর আগে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সমপ্রতি ব্যারিস্টার আমিনুল হক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। বর্তমানে তিনি এই হাসপাতালের সিসিইউ’তে রয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ সাবেক এই মন্ত্রীকে দেখতে যান। এ সময় মহাসচিব চিকিত্সকদের সঙ্গে কথা বলে আমিনুল হকের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। সাবেক এই মন্ত্রীর সুস্থতার জন্য তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
