রৌমারী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ১৮:৩৭
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বহুতল বিশিষ্ট মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, মুক্তিযুদ্ধের স্মৃতিস্থম্ভ ও মুক্তাঞ্চল মঞ্চের উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
 
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে প্রধান অতিথি হিসেবে এ সব স্থাপনার উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ১১নং সেক্টরের মুক্তিবাহিনীর অধিনায়ক এলাকার সুবেদার আলতাফ হোসেন।
 
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন শেষে নতুন ভবনটিতে স্থানীয় মুক্তিযোদ্ধাদের সঙ্গে মত বিনিময় সভা করেন মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। মতবিনিময় সভায় স্থানীয় মুক্তিযোদ্ধা ছাড়াও অংশ নেন স্থানীয় সংসদ সদস্য রুহুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসী, রাজীবপুর উপজেলা চেয়ারম্যান শফিউল আলম, শওকত আলী বীর বিক্রম।