ফরিদপুরের সালথায় দুলাল মোল্যা (৪৫) নামে এক শিক্ষককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়য়নের শিহিপুর গ্রামে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। দুলাল মোল্যা শিহিপুর গ্রামের মৃত মোহাম্মদ হোসেন মোল্যার ছেলে ও জয়ঝাপ উচ্চ-বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জের শিহিপুর গ্রামের স্কুল শিক্ষক দুলালকে তার বাড়ির সামনে প্রতিবেশি মোকারম মোল্যার মাদকাসক্ত ছেলে লিটন মোল্যা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।
দুলাল মোল্যার ছেলে সাইফুল মোল্যা বলেন, আমার বাবাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে লিটন মোল্যা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
