ঠাকুরগাঁও সদর উপজেলার এক মাদ্রাসার শিক্ষিকাকে যৌন হয়রানীর দায়ে মিন্টু রেজা (২৮) নামে এক যুবককে ১ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মোমিন এই রায় দেন।
পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে সদর উপজেলার রুহিয়া-২ ইউনিয়নের গুচ্ছগ্রামের সমির উদ্দিনের ছেলে মিন্টু রেজা ওই এলাকার এক মাদ্রাসার শিক্ষিকাকে (২৬) উত্যক্ত করে আসছিলো। এক পর্যায়ে সে ওই শিক্ষিকার ছবি কম্পিউটারে অশ্লীলভাবে বিকৃতি করে ছাপিয়ে আশপাশে ছড়িয়ে দেয়। মাদ্রাসার শিক্ষিকার তা নজরে এলে তিনি সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।
পুলিশ অভিযুক্ত মিন্টু রেজাকে আটক করে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। শুনানির পর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু রেজাকে ১ বছর সশ্রম কারাদ- প্রদান করেন।
