কুড়িগ্রামে দেড় লাখ টাকার ভারতীয় মদ উদ্ধার

আপডেট : ০৩ মার্চ ২০১৬, ২২:২৭
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গোড়ক মন্ডল সীমান্তের নামাটারী নামক এলাকায় কুড়িগ্রাম ৪৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের একটি টহলদল বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৪৪ হাজার টাকার ৯৬ বোতল হ্যাপি গোল্ড মদ আটক করেছে।
 
এই সময় বিজিবি জওয়ানদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। আটককৃত মদ কুড়িগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে। অভিযান পরিচালনাকারী বিজিবি'র গোড়ক মন্ডল বিওপি এর নায়েক আনিছুর রহমান জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে মাদক পাচার প্রতিরোধ অভিযানের উদ্দেশ্যে মেইন পিলারের ৯২৯ এর ১ এস হতে নামাটারী নামক স্থানে টহলদল অবস্থান নেয়।
 
এই সময় দুইজন লোক মাথায় বস্তা নিয়ে সীমান্ত এলাকায় হেঁটে আসার সময় তাদের চ্যালেঞ্জ করলে তারা বস্তা ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় মদগুলো জব্দ করা হয়।