কুষ্টিয়ার মিরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তাগণ নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেন। সদরপুর ও মালিহাদ ইউনিয়নে রিটার্নিং কর্মকর্তা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাম্মেল করিম, আমবাড়ীয়া ও কুর্শা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র সরকার, বহলবাড়ীয়া ও তালবাড়ীয়া ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ, ছাতিয়ান ও পোড়াদহ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার, বারুইপাড়া, ফুলবাড়ীয়া ও আমলা ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল আজিজ স্ব স্ব ইউনিয়নের প্রার্থীদের মধ্যে এ প্রতীক বরাদ্দ দেন।
বহলবাড়ীয়া ইউনিয়ন ঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের সোহেল রানা (নৌকা), বিএনপির সাইফুল ইসলাম (ধানের শীষ), জাসদের সাইদুর রহমান মন্টু (মশাল), স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী আব্বাস উদ্দিন (আনারস), সুলতান সোহেন জামান (টেলিফোন) প্রতীক পেয়েছেন।
তালবাড়ীয়া ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের আব্দুল হান্নান (নৌকা), বিএনপির মাসুদুর রহমান (ধানের শীষ), জাসদের আরিফুল ইসলাম (মশাল), স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী সাইদুর রহমান মিঠু (আনারস) প্রতীক পেয়েছেন।
বারুইপাড়া ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের ডাঃ শফিকুল ইসলাম মন্টু (নৌকা), বিএনপির মাসুদুল হক (ধানের শীষ), জাসদের সাইদুর রহমান (মশাল), ইসলামী আন্দোলনের মহম্মদ (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী নাজমুল হোসেন (আনারস) প্রতীক পেয়েছেন।
ফুলবাড়ীয়া ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের হাজী আব্দুস সালাম (নৌকা), বিএনপির খোন্দকার টিপু সুলতান (ধানের শীষ), জাসদের মিজানুর রহমান (মশাল), স্বতন্ত্র প্রার্থী জামায়াতের আব্দুর রাজ্জাক (আনারস) প্রতীক পেয়েছেন।
আমলা ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের আনোয়ারুল ইসলাম মালিথা (নৌকা), বিএনপির রওশন আলী (ধানের শীষ), জাসদের গুলজার হোসেন (মশাল), স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী নজরুল ইসলাম সেন্টু (অটোরিক্সা), জামায়াতের রফিকুল ইসলাম (আনারস) প্রতীক পেয়েছেন।
সদরপুর ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের রবিউল হক (নৌকা), বিএনপির মোশারেফ হোসেন (ধানের শীষ), জাসদের হাফিজুর রহমান (মশাল), ইসলামী আন্দোলন বাংলাদেশের জমির উদ্দিন (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী বিএনপির বিদ্রোহী রমজান আলী (আনারস), জামায়াতের আব্দুর রহিম (মোটর সাইকেল প্রতীক পেয়েছেন।
ছাতিয়ান ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের জসিম উদ্দিন বিশ্বাস (নৌকা), বিএনপির আনছার আলী (ধানের শীষ, জাসদের আব্দুল জলিল রতন বিশ্বাস (মশাল) ও স্বতন্ত্র প্রার্থী জামায়াতের জোমারত আলী (আনারস) প্রতীক পেয়েছেন।
পোড়াদহ ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের আনোয়ারুজ্জামান বিশ্বাস (নৌকা), বিএনপির খন্দকার মেহেদী হাসান পলাশ (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী আওয়ামীলীগের বিদ্রোহী ফারুকুজ্জামান জন (আনারস), শাহ আলম বিপ্লব (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন।
কুর্শা ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের আব্দুল হান্নান (নৌকা), বিএনপির আলামিন (ধানের শীষ), জাসদের ওমর আলী (মশাল), স্বতন্ত্র প্রার্থী সামসুল আলম (মোটরসাইকেল), আব্দুর রাজ্জাক (আনারস) প্রতীক পেয়েছেন।
মালিহাদ ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের আলমগীর হোসেন (নৌকা), বিএনপির নূর-এ-আল আমীন বুলবুল (ধানের শীষ), জাসদের বদর উদ্দিন (মশাল),স্বতন্ত্র প্রার্থী জামায়াতের হেলাল উদ্দিন (আনারস) ও আব্দুল হামিদ (মোটরসাইকেল) প্রতীক পেয়েছেন।
আমবাড়ীয়া ইউনিয়নঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের আব্দুল বারী টুটুল (নৌকা), বিএনপির লুৎফর রহমান (ধানের শীষ), জাসদের মশিউর রহমান (মশাল), স্বতন্ত্র প্রার্থী জাসদের বিদ্রোহী মোসারফ হোসেন (মোটরসাইকেল), হাসান (অটোরিক্সা) প্রতীক পেয়েছেন।
