জলঢাকায় প্রার্থীর সমর্থনে নারী কর্মীদের মিছিল

আপডেট : ০৪ মার্চ ২০১৬, ০১:১৩
নীলফামারীর জলঢাকার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন তফসিল অনুযায়ী ২৮ মে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে তৃনমূল পর্যায়ের আ’লীগ নেতা-কর্মীদের মাঝে চাঙা হাওয়া বিরাজ করছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে বর্তমানে অধিক মূল্যায়িত হচ্ছেন ওয়ার্ড-ইউনিয়নের কমিটির নেতা-কর্মীরা।
এরেই মধ্যে আ’লীগের ইউনিয়ন পর্যায়ে বর্ধিতসভার মধ্যদিয়ে প্রার্থীতা বাছাই শুরু করেছে উপজেলা আ’লীগ। এরই মধ্যে ৮টি ইউনিয়নে প্রার্থীতা বাছাই প্রক্রিয়া সমাপ্ত করেছেন নেতাকর্মীরা। তবে প্রতিটি ইউনিয়নেই একাধিক প্রার্থী মনোনয়ন চেয়েছেন। এ নিয়ে বেশ বেকায়দায় পড়েছে ক্ষমতাসীন দল আ’লীগ। চলছে প্রার্থীর সমর্থনে মিছিল-মিটিং।
 
দলীয় প্রার্থীর পক্ষে নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষনের জন্য কোন প্রার্থীকে নারী কর্মীদের সঙ্গে নিয়ে মিছিল করতে দেখা গেছে। বুধবার উপজেলার মীরগঞ্জহাট ইউনিয়নে এ দৃশ্য দেখা যায়। উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির হুকুম আলী’র সমর্থনে প্রায় এক কিলোমিটার দীর্ঘ মিছিল করেছে নারীকর্মীরা। পরে স্থানীয় মীরগঞ্জহাট বহুমূখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বর্ধিতসভায় ইউনিয়ন আ’লীগ সভাপতি রশিদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন,উপজেলা আ’লীগ সভাপতি আনছার আলী মিন্টু, সাধারণ সম্পাদক সহীদ হোসেন র“বেল,পৌর আ’লীগ সাধারন সম্পাদক আব্দুল মজিদ প্রমূখ।
 
সভায় উপস্থিত নেতাকর্মীরা আগামী ইউপি নির্বাচনে মীরগঞ্জ ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে ৪জনের নাম প্রস্তাব করেন। একাধিক প্রার্থীর বিষয়ে জানতে চাইলে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল জানান, “প্রার্থী নির্বাচন করতে আমরা ইতিমধ্যে উপজেলার ৮টি ইউনিয়নের বর্ধিত সভা করেছি, বাকী ইউনিয়ন গুলোর বর্ধিত সভা শেষ করে সকল প্রার্থীদের তালিকা নিয়ে আমরা মনোনয়ন বোর্ড বসে বিচার বিশ্লেষন করে যোগ্যতা সম্পন্ন  ও পরীক্ষিত প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠাবো।”