পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট : ০৪ মার্চ ২০১৬, ০৯:৪৭
কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে ফেরিঘাট কর্তৃপক্ষ।শুক্রবার সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
 
বিআইডব্লিউটিসি’র পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, কুয়াশা কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে।