পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

আপডেট : ০৪ মার্চ ২০১৬, ০৯:৪৬
দুই ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল শুরু হয়। 
 
এর আগে ঘন কুয়াশার কারণে সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
 
পাটুরিয়া ফেরিঘাট শাখার বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, কুয়াশা কমে যাওয়ার ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।