নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১১:০০
নেত্রকোনার বাংলা ইউনিয়নে অটোরিকশা চাপায় রুপালি (৬) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার দিকে পঞ্চাননপুরে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত রুপালি ওই ইউনিয়নের পঞ্চাননপুর গ্রামের নূর মোহাম্মদের মেয়ে।
 
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুল আলম স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে শিশুটি রাস্তার পাশে খেলা করার সময় হঠাৎ দৌড়ে রাস্তায় চলে গেলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।