ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় সোহাগী নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নলকূপের হাতল দিয়ে তাকে হত্যা করা হয়।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে স্বামী কছিম উদ্দিন তাকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ স্থানীয়দের।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে তুচ্ছ ঘটনা নিয়ে সোহাগীর সঙ্গে তার স্বামী কছিমের ঝগড়া হয়। এক পর্যায়ে কছিম নলকূপের হাতল দিয়ে সোহাগীর মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পর স্বামী কছিম বাড়ি থেকে পালিয়ে গেছেন। হত্যার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্বার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
রানীশংকৈল থানার ওসি রেজাউল করিম মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
