ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় অটোরিক্সাচলক নিহত, আহত ১

আপডেট : ০৪ মার্চ ২০১৬, ১৭:৩৮
 
শুক্রবার সকাল সাড়ে ৮টায় উপজেলার নিতাইশাহ পুকুরের নিকট এক ট্রাকের ধাক্কায় অটো রিক্সা চালক মেহেদুল ইসলাম (৫৪) ঘটনাস্থলেই নিহত ও  রিক্সার যাত্রী মিতালী গুচ্ছগ্রামের নজরুল ইসলাম (৫৬) গুরুতর আহত হয়েছেন।
 
গুরুতর আহত নজরুল ইসলামকে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মেহেদুল ইসলাম ঘোড়াঘাট সদর লালবাগ গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে ও সাংবাদিক সামসুল ইসলামের বড় ভাই। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।