মেহেরপুর মুজিবনগর উপজেলার কোমরপুর পুলিশ ক্যাম্প ৩০ বোতল ফেনসিডিলসহ আলিয়া নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার ভোরে মহাজনপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আলিয়া খাতুন ওই গ্রামের চিহ্নিত মাদক ব্যবসায়ী ইদু মিয়ার স্ত্রী।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই ইদু ও তার স্ত্রী মিলে মাদক ব্যবসা করছিলেন। তাদের উপর পুলিশের নজরদারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে কোমরপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আবুল হাসেম সঙ্গীয় এএসআই মাহতাব উদ্দীনসহ অভিযান চালায়। এ সময় রান্না ঘরের মেঝের মাটির নীচে পুতে রাখা একটি কলসি থেকে ৩০ বোতল ফেনসিডিলসহ ইদুর স্ত্রী আলিয়াকে গ্রেফতার করে পুলিশ।
আলিয়ার নামে মুজিবনগর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা কার হয়েছে। পলাতক ইদুকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।
