ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামুল হক একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি আরিফ (২৬) ওরফে পাংকু আরিফকে পুলিশ গ্রেফতার করেছে।
শুক্রবার সন্ধ্যায় শহরের কদলগাজী সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি ফেনী পৌরসভার বিরিঞ্চি নিজতালুক গ্রামের আবদুল মোনাফের ছেলে। এ নিয়ে একরাম হত্যা মামলার অভিযোগপত্রভুক্ত ৫৬ জন আসামির মধ্যে ৪৩ জনকে গ্রেফতার করা হলো। বাকি ১৩ জন এখানো পলাতক রয়েছেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব মোরশেদ একরাম হত্যা মামলার পলাতক আসামি মো. আরিফ ওরফে পাংকু আরিফকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
