মেহেরপুরের ৪ বোমাসহ ৯ শিবিরকর্মী গ্রেফতার

আপডেট : ০৪ মার্চ ২০১৬, ২২:৪৩
মেহেরপুরের গোভিপুর গ্রাম থেকে গোপন বৈঠকের সময় ৪টি বোমাসহ ৯জন শিবির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেহেরপুর সদর থানা মিলনায়তনে পুলিশ সুপার হামিদুল আলম সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর থানার এস,আই খন্দকার রবিউল ইসলাম সংগীয় ফোর্স নিয়ে সকাল ৯টার দিকে সদর উপজেলার গোভিপুর গ্রামের ডাবু মিয়ার বসতবাড়িতে অভিযান পরিচালনা করে ৪টি বোমাসহ ৯জন শিবির কর্মীকে গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃতরা হলো গাইবান্ধা জেলার সুন্দরগজ্ঞ থানার পূর্ববাছহাটি গ্রামের মকছেদ আলির ছেলে জহুরুল ইসলাম (৩২), মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামের ছানাউল্লাহ ছেলে সাদ্দাম হোসেন (২৬), সাবদার আলির ছেলে ওয়ালিদ হোসেন(১৯), আনারুল ইসলামের ছেলে আসানুর রহমান সুজন (১৮), মিজানুর রহমানের ছেলে নাজমুল ইসলাম(১৮), কেসমত আলির ছেলে আরজেল আলি( ১৮), লাল্টু মিয়ার ছেলে সোহাগ আলি(২০) ,একই উপজেলার বুড়িপোতা গ্রামের আব্দুল জলিলের ছেলে শাহিন(১৮) ও কুষ্টিয়া জেলার মিরপুর থানার বিজয়নগর গ্রামের মীর খসরুল আলমের ছেলে মীর ওয়ালিদ বিন নাহিয়ান সেতু(২৬)।
 
পুলিশ জানান, গ্রেফতারকুতরা গোপন বৈঠক করছিল। তারা বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তার হুমকি মুলক কাজে লিপ্ত ছিল। এছাড়া নাশকতার জন্য বোমা মজুদ রাখার অপরাধে তাদের গ্রেফতার করা হয়।