কুষ্টিয়ার মিরপুরে চাচা-ভাতিজা, ভাই-ভাই ও সৌমুন্দি-ভগ্নিপতির লড়াই

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ০০:৫০
২২ মার্চ প্রথম দফায় অনুষ্ঠিতব্য কুষ্টিয়ার মিরপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চাচা-ভাতিজা ও মেম্বর পদে ভাই-ভাই এবং সৌমুন্দি-ভগ্নিপতি ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন।  উপজেলার মালিহাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাসদের প্রার্থী বদরউদ্দিন বদুর (মশাল) বিরুদ্ধে তার আপন ভাতিজা স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ  (মোটরসাইকেল) প্রতিদ্বন্দ্বীতা করছেন।
 
 অন্যদিকে বারুইপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বর পদে বর্তমান সদস্য উফান আলী (তালা) ও তার আপন খালাতো ভাই শাহারুল ইসলাম (মোরগ) প্রতীকে এবং ফুলবাড়ীয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে ছাদমি আলী মন্ডল (ফুটবল) ও তার ছোট ভগ্নিপতি জিয়ারুল ইসলাম জিয়া (টিউবওয়েল) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছে।
 
এ ছাড়াও এ ওয়ার্ড থেকে জিয়ার আপন ফুপাতো ভাই জামসেদ আলী (মোরগ) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন। নির্বাচনে চাচা-ভাতিজা, ভাই-ভাই এবং সৌমুন্দি-ভগ্নিপতি ভোট যুদ্ধের বিষয়টি স্ব স্ব এলাকায় বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।