হঠাৎ করেই রাজধানী ঢাকা পড়েছে ঘন কুয়াশার চাদরে। মূল নগরীর হাতিরঝিল এলাকায়, পূর্বাচল সড়কেসহ বিভিন্ন স্থানে ঘন কুয়াশা দেখা যাচ্ছে। কুড়িল ফ্লাইওভার ঢেকে আছে কুয়াশায়।
শনিবার ভোর থেকে এমন দৃশ্যের দেখা মিলছে পুরো রাজধানী জুড়ে।
আবহাওয়া দফতর বলছে বাতাসে ধুলিকনা জমে যাওয়ার কারণে এমনটা হতে পারে। তবে থেমে নেই কর্মজীবী মানুষের চলাচল। জীবিকার তাগিদে নির্ধারিত সময়েই বেরিয়ে পড়েছে রাস্তায়।
