আমলকি। কাঁচা, রস বা জ্যাম, যেভাবেই খান, মিলবে উপকার। শরীরের প্রয়োজনীয় খনিজ আর ভিটামিনে ভরপুর এই ফল বিভিন্ন রোগের হাত থেকে বাঁচায় । ভিটামিন সি–তে ভরপুর আমলকি। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক। সর্দি-কাশির পাশাপাশি বাঁচিয়ে দেয় ভাইরাস আর ব্যাকটিরিয়া ঘটিত বিভিন্ন রোগের হাত থেকেও। রুখে দেয় ক্যান্সার কোষের বৃদ্ধিও।
পুষ্টি বিশেষজ্ঞদের মতে, ভিটামিন সি নেচারাল অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। খালি পেটে আমলকির রস খেলে হজমশক্তি বাড়ে। সুস্থ থাকে ত্বক, চুল। দৃষ্টিশক্তি ভালো রাখতেও আমলকির জুড়ি মেলা ভার।
দুই চামচ মধুর সঙ্গে সম পরিমাণ আমলকির রসের মিশ্রণ জলে দিয়ে দিনে দুবার কুলকুচি ঠেকায় মুখের আলসার। কোলেস্টেরল কমাতেও সাহায্য করে আমলকি। তাছাড়া ডায়াবেটিস, শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে রাখতে চাই আমলকি। স্বাভাবিক রাখে হৃদযন্ত্রের প্রক্রিয়াও।
