কুমিল্লায় রেললাইন থেকে অজ্ঞাতনামা (২৪) এক যুবকের লাশ উদ্ধার করেছে জিআরপি পুলিশ। শনিবার সকাল সোয়া নয়টার দিকে কুমিল্লা রেল স্টেশনের অদূরে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের অশোকতলা এলাকা থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়।
কুমিল্লা জিআরপি ফাঁড়ির ইনচার্জ এস.আই নজরুল ইসলাম জানান, ঐ যুবকের মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
