দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১০:২৬
দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম (৩৫) শুক্রবার দিবাগত গভীর রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছে।
 
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মেম্বার আব্দুর রহমানের ছেলে শফিকুল ইসলাম বৃহস্পতিবার যশোর থেকে দামুড়হুদা ফেরার পথে উথলী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়। তাকে উদ্ধার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে রাতেই তার মৃত্যু হয়।