গুলশানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১০:৩২
 
রাজধানীর গুলশানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক নারীকে হত্যা করা হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে ১২ নম্বর রোডের ১১ নম্বর বাড়ির পাশ থেকে ওই নারী ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
 
গুলশান থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, উদ্ধার করা নারীর লাশ দেখে ধারণা করা হচ্ছে; তিনি গারো সম্প্রদায়ের হতে পারেন। তবে নাম পরিচয় এখনো জানা যায়নি। বয়স আনুমানিস ২৫ বছর। পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে নেয়া হয়েছে।