বেনাপোলে ৫ বাংলাদেশি আটক

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১১:৩২
বেনাপোল সীমান্ত পথে ভারতে যাওয়ার সময় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ২১ ও ২৬ বিজিবি ব্যাটালিয়ন বেনাপোলের পুটখালী ও সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করে। 
 
আটক ব্যক্তিরা হলেন- ফরিদপুরের সালতা উপজেলার রায়েরচর গ্রামের রজন শেখের স্ত্রী নিলুফা বেগম (২৫), ফুলবাড়িয়া গ্রামের ইসরাইলের স্ত্রী আবেজা বেগম (৬০), একই উপজেলার রাজ্জাকের ছেলে হারুন মাতব্বর (৩৪), হারাকান্দি গ্রামের আক্তারের স্ত্রী মরিয়ম (৪০) ও মনিকগঞ্জের শিবালয় উপজেলার কাঠুরিয়া গ্রামের শেখ জব্বারের ছেলে স্বপন (৪০)।
 
বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মতিউর রহমান জানান, আটক সবাইকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করেছে বিজিবি। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে।