জীবননগরে ভারতীয় ফেনসিডিল উদ্ধার

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১২:৫১
জীবননগর উপজেলার রাজাপুর সীমান্ত হতে বিজিবি অভিযান চালিয়ে ১১৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে। শনিবার ভোরে ভারত থেকে আনার সময় শিংনগর হালদারপাড়া মাঠে অভিযান পরিচালনা করে এ ফেনসিডিল উদ্ধার করে বিজিবি। 
 
তবে এ সময় ফেনসিডিল চোরাচালানী পালিয়ে যায় বলে টহল দলের কমান্ডার হাবিলদার ফোরকান আলী জানিয়েছেন।