ফেনীতে দুই হাজার বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার ভোররাতে চট্টগ্রাম জেলার মীরেরসরাই নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক থেকে আটক করা হয়। এসময় একটি ট্রাকও জব্দ করেছে র্যাব।
আটক মোঃ রবিউল হোসেন (১৮) কুমিল্লা জেলার বরুড়া থানার বরবটিয়া এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে।
র্যাব জানিয়েছে, কুমিল্লা হতে একটি ট্রাক বিপুল পরিমাণ মাদক নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাচ্ছে-এমন খবর পেয়ে র্যাব অভিযান চালায়। পরে মিরসরাই নিজামপুর বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে মাদকবহনকারী ট্রাকটিকে আটক করে। এসময় রবিউলকে আটক করা হয়।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
