নবাবগঞ্জে দুই বাড়িতে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৮

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৫:১১
ঢাকার নবাবগঞ্জ উপজেলার ঘোষপাড়া গ্রামে একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় গুলিবিদ্ধসহ অন্তত আটজন আহত হয়েছেন । এ ঘটনায় মরন সরকার (৪০) নামে এক ব্যাক্তি গুলিবিদ্ধ হয়েছে।
 
শুক্রবার রাত আড়াইটায় ও শনিবার ভোরে ইউনিয়নের ওই গ্রামে পৃথক এ ডাকাতির ঘটনা ঘটে।
 
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর রাতের ১০/১২ জনের একদল ডাকাত সংঘবদ্ধ হয়ে ওই গ্রামের বলরাম মন্ডলের বসতঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সবাইকে পিস্তল ও ধারালো দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে তিন ভরি স্বর্নালংকার,নগদ টাকা ও মোবাইল লুট করে চলে যাচ্ছিলেন। এ সময় বাধা দিলে সমীর মন্ডল, তার বাবা বলরাম মন্ডল ,তার মা এলাচী মন্ডল এবং পাশ্ববর্তী ধীরেন চন্দ্র মন্ডলকে ডাকাতদল পিটিয়ে আহত করে। একজনকে গুলি করে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
রাত আড়াইটার দিকে ডাকাতদল পাশ্ববর্তী গ্রামের বাদশা মাহাতি বসতঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সবাইকে পিস্তল ও ধাঁরালো অস্ত্রের মুখে জিম্মি করে সাত ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ পাঁচটি মোবাইল লুট করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় বাঁধা দিলে বাদশা মাহাতি এবং তার বৃদ্ধ মা ও মেয়ের জামাইকে পিটিয়ে আহত করে। এসময় তাদের  চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতদল ঘটনাস্থল  থেকে দ্রুত পালিয়ে যায়।
 
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,  এসব ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।