রাজধানীতে গুলি করে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৭:২৫
রাজধানীর শেরে বাংলানগর থানার আগারগাঁওয়ে বিকাশের এক এজেন্টকে গুলি করে ১৪ লাখ টাকা ছিনতাই করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
 
শনিবার বিকেল পৌনে ৪টার দিকে তালতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে শেরেবাংলা নগর থানার এসআই রুহুল আমীন ইত্তেফাককে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
গুলিবিদ্ধ বিকাশের ওই এজেন্টকে তাৎক্ষণিকভাবে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
 
শেরেবাংলা নগর থানার এসআই রুহুল আমীন জানান, ঘটনা তদন্তে ওই এলাকায় ওসি জিজি বিশ্বাসসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।
 
এ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) জিজি বিশ্বাস জানান, মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত এজেন্টের পায়ে গুলি করে টাকা নিয়ে পালিয়ে গেছে। টাকার পরিমাণ এখনো জানা যায় নি। তবে তারা দাবি করেছেন, ১৪ লাখ টাকা নিয়ে গেছে।