টঙ্গীর তুরাগ নদীতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৯:৫৮
গাজীপুর টঙ্গীর তুরাগ নদী থেকে শনিবার সকালে এক অজ্ঞাত পুরুষের (৪০) লাশ উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ। লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
টঙ্গী মডেল থানার এসআই মো. আবুল খায়ের জানান, সকাল সাড়ে ১০টায় টঙ্গী বাজারে তুরাগ নদীর পাশে আলু পট্টি এলাকায় একটি লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। সঙ্গে সঙ্গে তারা থানায় খবর দেয়। 
 
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল ফুলহাতা সার্ট ও প্যান্ট।