সন্ত্রাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ায় যুবককে গুলি

আপডেট : ০৫ মার্চ ২০১৬, ১৮:৩৯
যশোরের ঝিকরগাছায় সন্ত্রাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার জের ধরে লিটন হোসেন (২৫) নামে এক যুববকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিকরগাছা বাজারে সেলিম সু স্টোরের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ লিটন যশোর শহরের শংকরপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তাকে প্রথমে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এবং সেখান থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।
 
ঝিকরগাছা থানার ওসি খবির আহম্মদ জানান, তিনি প্রাথমিকভাবে শুনেছেন উপজেলা শহরের এক সন্ত্রাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া ছিল লিটনের। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সকাল সাড়ে ৮টার দিকে লিটনকে গুলি করে ওই সন্ত্রাসী ও তার সহযোগীরা। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। কেউ আটকও হয়নি।
 
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক কল্লল কুমার জানান, তার পিঠের ডান পাশে গুলি লেগেছে। সকাল সাড়ে ৯টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। পরে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।